সেই দিনগুলোতে আমি উদ্বুদ্ধ হয়েছিলাম, যেন স্বাধীনতার একটি আলোকে, সেটা যেন ছিল উজ্জল কিন্তু লাজুক। কেন যে এমন ছিল? ভেবে আজও বিস্মিত হই।
একটা সময়ে ছিলাম আমি বাড়ন্ত এক শিশু, কিন্তু কৈশোরে পা দিতেই, হলাম আমি ভিন্ন! সে যেন শুধুই একটি মৃত্তিকার মত, ভিন্ন অবয়বী কিংবা নমিত করা।
তখন আমি জানালা খুলে দেখতাম, মুক্তির নিঃশ্বাসের জন্য, এবং সূর্যের উজ্জল রূপের মতই, আমার আত্মা যেন ছিল তখন একটি মিত্রাক্ষর কবিতা।
তখন আমার হৃদয়ে ছিল স্পন্দন, আমার নুপুর পড়া পায়ে ছিল নৃত্য, সেটা যেন ছিল অপেক্ষমান ভালবাসার জন্য, কিংবা বন্ধুত্ব আবদ্ধের জন্য।
আহা! তখন আমি ছিলাম কতইনা আনন্দিত, ছিলাম আমি উত্তেজিত আর উল্লাসিত। মাঝে মাঝে ভেঙ্গেছিল এ মনটাও, হয়েছিলাম কিছুটা বিভ্রান্তও।
পৃথিবীটা হলো আসলে অঙ্গীকারবদ্ধ, কিন্তু প্রায়শই হয়ে থাকে বিভ্রান্তিকর। তাই ভীষণ ভাবিয়েছিল তখন নিজেকে, আমাকে কি যেতে দিতে হবে সেই প্রবাহের সঙ্গে? বা এখনও কি দাঁড়িয়ে এবং উদ্ভাস হয়ে থাকতে হবে?
সেই কৈশোরটা ছিল যেন এমনি, অপেক্ষা করার মত ছিলনা কোনোই ধৈর্য্য। বরং অবুঝের মত যখন যা মনে হতো, নিজের সমস্ত ভাবনাই যেন ছিল সঠিক, আর স্বয়ংসম্পূর্ণ ভাবে বেঁচে থাকার চিন্তা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মিলন বনিক
বরং অবুঝের মত যখন যা মনে হতো,
নিজের সমস্ত ভাবনাই যেন ছিল সঠিক,
আর স্বয়ংসম্পূর্ণ ভাবে বেঁচে থাকার চিন্তা।...বাস্তবতা খুব সুন্দর ভাবে ফুটে উটেছে.....ভালো লাগলো...
ফেরদৌসী বেগম (শিল্পী )
আমার লিখা এই কবিতাটি যারা পড়েছেন এবং পছন্দ করেছেন তাদের সবার প্রতিও রইলো আমার আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা আর শুভকামনা।
আনন্দিত হলাম কবিতাটি আপনার খুব ভালো লেগেছে জেনে। অনেক অনেক ধন্যবাদ আপনাকেও তাপসকিরণ'দা, কবিতাটি পড়ে আপনার চমৎকার মন্তব্যের জন্য। সতত ভালো থাকুন। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা।
আমার আন্তরিক ধন্যবাদ আপনাকে সাদিয়া আপু, আপনার স্বাগতমের জন্য এবং কবিতাটি পড়ে আপনার সুন্দর মন্তব্যের জন্য। অনেক অনেক ভালো থাকবেন। আপনার জন্য রইলো শুভেচ্ছা আর শুভকামনা।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।